Latest News

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্রেজুয়েট ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত 

Published April 20, 2026 Department of Criminology
All Latest News

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্রেজুয়েট ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত 

ক্রিমিনোলজি বিভাগের ১৩তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৫-২০২৬) পরিচিতি সভা আজ ২০ এপ্রিল ২০২৬ (সোমবার) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান মো. রেজাউল করিম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সহযোগী অধ্যাপক শাহারিয়া আফরিন স্বাগত বক্তব্য দেন। ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ খালিদ ও মাস্টার্সের শিক্ষার্থী সাইয়িদা রেজা সুজানা অনুষ্ঠান সঞ্চালন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, এই সুযোগের যথাযথ সদ্ব্যবহার করে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। ভালো রেজাল্টের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্য তিনি সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

Link copied