Latest News

প্রফেশনাল মাস্টার্স ইন ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম, ৮ম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

Published April 10, 2026 Department of Criminology
All Latest News

ক্রিমিনোলজি বিভাগের প্রফেশনাল প্রোগ্রাম মাস্টার্স ইন ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিস, ২০২৪-২০২৫ সেশন (৮ম ব্যাচ)  বিদায় অনুষ্ঠান ১০ এপ্রিল ২০২৬ ইং শুক্রবারে মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান জনাব মু রেজাউল করিম সোহাগ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উক্ত প্রোগ্রামের ডিরেক্টর মিজ শাহারিয়া আফরিন। বিকেল ৫টায় শুরু হয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ডিনারের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। 

Link copied