ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান অধ্যাপক নাহীদ আখতার ২ অক্টোবর ২০২৬ মৃত্যুবরণ করেছেন। ১৯৫৬ সালে জন্মগ্রহণকারী এই শিক্ষাবিদের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর।
অধ্যাপক নাহীদ আখতার ভারতে এমএফএ ডিগ্রি অর্জন করেন এবং জাপানে স্নাতকোত্তর পর্যায়ে গবেষণা করেন। দীর্ঘ শিক্ষকতা ও গবেষণাজীবনে তিনি শিল্পকলার ইতিহাসচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শিল্পকলার ইতিহাসের শিক্ষক, গবেষক ও বিভাগীয় প্রধান হিসেবে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অবসরপ্রাপ্ত অধ্যাপক নাহীদ আখতারের দাফন ২ অক্টোবর দুপুর ১২টা ৪০ মিনিটে বনানীতে সম্পন্ন হয়েছে।
তাঁর মৃত্যুতে শিল্পকলার ইতিহাস বিভাগ গভীর শোক প্রকাশ করছে। বিভাগ তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং তাঁর আত্মার শান্তি কামনা করছে।