শিল্পকলার ইতিহাস বিভাগে সম্প্রতি উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, শিক্ষক ও যোগাযোগ বিশেষজ্ঞ খান মো. রবিউল আলম। এ উপলক্ষে বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ মনির উদ্দিনসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় শিল্পকলার ইতিহাসের গুরুত্ব, শিল্পের ইতিহাস চর্চায় একজন শিল্প ইতিহাসবিদের-এর ভূমিকা, এবং শিল্পসমালোচনা ও শিল্প-আলোচনার বিভিন্ন ক্ষেত্র নিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সমকালীন শিল্পপরিসরে শিল্পকলার ইতিহাসবিদ, গবেষক, লেখক ও শিল্পসমালোচকদের প্রয়োজনীয়তা এবং শিল্পকর্মকে বৃহত্তর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে অনুধাবনের গুরুত্বও আলোচনায় উঠে আসে। শিক্ষার্থীদের প্রশ্ন, আগ্রহ ও ভাবনার সঙ্গে যুক্ত হয়ে তিনি শিল্পকলার ইতিহাস অধ্যয়ন ও গবেষণার সম্ভাবনা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর বক্তব্য শিক্ষার্থীদের নিজস্ব পাঠ, গবেষণা ও শিল্প-অনুধাবনের ক্ষেত্রে আরও মনোযোগী হতে উৎসাহিত করে।
শিল্পকলার ইতিহাস বিভাগের পক্ষ থেকে খান মো. রবিউল আলমকে আন্তরিক ধন্যবাদ শিক্ষার্থীদের সঙ্গে তাঁর মূল্যবান সময় ও ভাবনা ভাগ করে নেওয়ার জন্য।