ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের উদ্যোগে ‘Synthesis and Structure-Activity Relationships of Thiazolidinedione Derivatives as Potential Therapeutic Agents ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ ২১ মে ২০২৬ বৃহস্পতিবার বিভাগীয় সেমিনার রুমে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় অধ্যাপক ড. তানভীর মুসলিম, অধ্যাপক ড. কাওসারী আখতার-সহ শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে মানসম্মত গবেষণা পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে আমাদের প্রায়োগিক শিক্ষা ও গবেষণার উপর জোর দিতে হবে এবং কারিকুলাম আধুনিকায়ন করতে হবে।

২১/০৫/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়