ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের এক্সিকিউটিভ এমবিএ (১০ম ব্যাচ) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে উপাচার্য সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

১৩/১১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়