ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছাত্র গ্রুপের এককে স্যার এ এফ রহমান হল চ্যাম্পিয়ন এবং জগন্নাথ হল রানার্স আপ হয়েছে। ছাত্রী গ্রুপের এককে রোকেয়া হল চ্যাম্পিয়ন এবং কবি সুফিয়া কামাল হল রানার্স আপ হয়েছে।
ব্যাডমিন্টন দ্বৈত প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে জগন্নাথ হল চ্যাম্পিয়ন এবং স্যার এ এফ রহমান হল রানার্স আপ হয়েছে। ছাত্রী গ্রুপের দ্বৈতে কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন এবং শামসুন নাহার হল রানার্স আপ হয়েছে।
এছাড়া, আন্তঃহল টেবিল টেনিস প্রতিযোগিতায় ছাত্র গ্রুপের এককে জগন্নাথ হল চ্যাম্পিয়ন এবং সলিমুল্লাহ মুসলিম হল রানার্স আপ হয়েছে। ছাত্রী গ্রুপে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল রানার্স আপ হয়েছে।
টেবিল-টেনিস দ্বৈত প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে জগন্নাথ হল চ্যাম্পিয়ন এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল রানার্স আপ হয়েছে। ছাত্রী গ্রুপের দ্বৈতে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন এবং কবি সুফিয়া কামাল হল রানার্স আপ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী আজ ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল-টেনিস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুন ও শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন উপস্থিত ছিলেন।

১২/১১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়