ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ৫২-২৯ পয়েন্টে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আজ ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেশিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময়, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্কেটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন ও শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক নয়না চৌধুরী উপস্থিত ছিলেন। কেন্দ্রের উপ-পরিচালক ও বাস্কেটবল প্রতিযোগিতার ইনচার্জ মো. আজাদ রহমান অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ৪০টি বিভাগ ও ইনস্টিটিউট অংশ নেয়।
১২/১১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়