ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-১৯৯৪ সেশনের শিক্ষার্থীদের সংগঠন “বান্ধব”-এর পুনর্মিলনী অনুষ্ঠান আজ ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করেন। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক আহসান উদ্দিন খান শিপন এবং সদস্য সচিব মো. শাহীনুর আলম (শাহীন) বক্তব্য রাখেন। খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী ও তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক দিলরুবা আফরোজ উর্মি অনুষ্ঠান সঞ্চালন করেন।
১৩/১১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়