বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের ১১ তম সম্মেলন গতকাল ২৮ নভেম্বর ২০২৬ শনিবার মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনে শেষ হয়েছে। বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। এসময় রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফরিদা বেগম, বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান এবং বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী হানিয়াম মারিয়া উপস্থিত ছিলেন। দু’দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ওরাল প্রেজেন্টেশনের জন্য ১২ জনকে এবং পোস্টার প্রেজেন্টেশনের জন্য ১০ জনকে পুরস্কার দেওয়া হয়।

২৯/১১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়