ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ ২৭জুলাই, ২০২৬ তারিখে জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে 'তারুণ্যের মননে জুলাই' শীর্ষক এক রচনা প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বিভাগের সকল শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ২৭জুলাই বিকাল।৩.৩০ এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক গুলশান আরা এবং জুলাই স্মরণে বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. সাখাওয়াত আনসারী। বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মনিরা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. মাশরুর ইমতিয়াজ। বিভাগের শিক্ষকবৃন্দ এবং সকল শ্রেণির শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন।