১৮ মে ২০২৬ (৪ জ্যৈষ্ঠ ১৪৩৩) সোমবার, সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আর সি মজুমদার আর্টস অডিটরিয়ামে অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ স্মারক বক্তৃতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ‘অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ : স্মৃতি সত্তায় অনন্ত’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ও ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ট্রাস্ট ফান্ডের দাতা প্রয়াত অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ-এর কন্যা মনজুলা মোরশেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগম। অনুষ্ঠান সঞ্চালন করেন ভাষাবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ ইনজামাম । অনুষ্ঠানে ভাষাবিজ্ঞান বিভাগের ১ম বর্ষ, ৪র্থ বর্ষ এবং এমএ শ্রেণির মোট ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, রিয়া আক্তার, মো. আলামীন মিয়া, বন্যা বসু, মো. মহিবুল্লাহ, মোছা. শরিফা আক্তার, আলফি শাহরিন বুশরা, মোছা. রিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস মীম, হাসনাদাদ খান স্বচ্ছ এবং আসমা আক্তার । অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।