Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয় অনুজীব বিজ্ঞান পরিবারের শোক: টেকনিক্যাল অফিসার (অবসরপ্রাপ্ত) জনাব আব্দুল মান্নানের ইন্তেকাল

Published April 21, 2026 Department of Microbiology
All Latest News

শোক সংবাদ

গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের টেকনিক্যাল অফিসার (অবসরপ্রাপ্ত) জনাব আব্দুল মান্নান আজ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জনাব আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে বিভাগের দায়িত্ব পালন করেছেন। তাঁর অবদান অনুজীব বিজ্ঞান বিভাগের অগ্রযাত্রায় স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয় অনুজীব বিজ্ঞান পরিবার গভীরভাবে শোকাহত।

আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন।

Link copied