Latest News

Professional Masters in Information and Cyber Security (PMICS) প্রোগ্রামের ৩য় ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

Published September 29, 2024 Department of Computer Science and Engineering
All Latest News

২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রোজ শুক্রবার সকাল ১১.০০ ঘটিকায় Professional Masters in Information and Cyber Security, CSEDU প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. উপমা কবির, ডিন, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সাইফুদ্দিন মো: তারিক, সদস্য PMICS প্রোগ্রাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আব্দুর রাজ্জাক।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে Professional Masters in Information and Cyber Security প্রোগ্রাম পরিচালনা বিষয়ে বিস্তারিত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন PMICS প্রোগ্রামের কো-অর্ডিনেটর জনাব আবু আহমেদ ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিভাগীয় প্রভাষক জনাব রেদোয়ান আহমেদ রিজভী। অনুষ্ঠানে বিভাগীয় সম্মানিত শিক্ষক,প্রোগ্রামের Industry Specialist ইনস্ট্রাক্টর, কো-ইনস্ট্রাক্টর, টিচিং এসিস্ট্যান্ট ও বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন ভর্তি হওয়া ৪০ জন শিক্ষার্থীকে বিভাগের পক্ষ হতে স্বাগত জানানো হয়। বিভাগ হতে এই ডিগ্রি সম্পন্ন করে দেশের সাইবার সিকিউরিটি খাতে একজন দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এই বিভাগের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

Link copied