Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে বিভাগ বহির্ভূত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Published July 12, 2026 Department of Computer Science and Engineering
All Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে বিভাগ বহির্ভূত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা গত ১০ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ১০:০০টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় আবেদনকারী ৩৯৫ জনের মধ্যে ৩৪৫ জন উপস্থিত ছিলেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

Link copied