গত ০৬-০৩-২০২৬ তারিখ রোজ শুক্রবার সকাল ১১.৩০ ঘটিকায় Professional Masters in Information and Cyber Security (PMICS) প্রোগ্রামের ৬ষ্ঠ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. উপমা কবির, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আব্দুর রাজ্জাক, প্রোগ্রাম পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড মো রেজাউল করিম এবং সম্মানিত সদস্য ড. ইসমাত রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সকল শিক্ষার্থী, বিভাগের সম্মানিত শিক্ষকমণ্ডলী, প্রোগ্রামের Industry Specialist ইনস্ট্রাক্টর, কো-ইনস্ট্রাক্টর, টিচিং এসিস্ট্যান্ট ও বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীকে বিভাগের পক্ষ হতে স্বাগত জানানো হয়। বিভাগ হতে এই ডিগ্রি সম্পন্ন করে দেশের সাইবার সিকিউরিটি খাতে একজন দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এই বিভাগের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।