ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মো. ইমতিয়াজ আহমেদ এবং বাংলা বিভাগের শিক্ষার্থী আহসান মন্ডল যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন। আইন বিভাগের শিক্ষার্থী মো. সোলায়মান হোসেন রবি রানার্স-আপ হয়েছেন। প্রতিযোগিতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসু’র ক্রীড়া সম্পাদক আরমান হোসেন-সহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

২০/০৪/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়