ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। পূর্বঘোষিত তারিখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে বিভিন্ন অনুষদ/ইনস্টিটিউটের কিছু বিভাগে ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। এর আওতায় বেশ কয়েকটি বিভাগের ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে প্রাপ্ত ন্যূনতম গ্রেড কমানো হয়েছে। গত ৯ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য সভায় সভাপতিত্ব করেন।
গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরাই ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। ফল পুন:নিরীক্ষণের আবেদনকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তাদের ফলাফল আগামী ২৩ নভেম্বর ২০২৬ প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের সর্বশেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬ বহাল রাখা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন ১১ নভেম্বর ২০২৬ দুপুর ১২টায় শুরু হয়েছে।
২। সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে প্রথম রেজাল্ট অটোমেশন সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এছাড়া, Outcome Based Education (OBE) বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপাচার্য এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেজাল্ট অটোমেশন সিস্টেমের উদ্বোধন করেন। সামাজিক বিজ্ঞান অনুষদে প্রথমবারের মতো রেজাল্ট অটোমেশন সিস্টেম চালুর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলাফল ব্যবস্থাপনার আধুনিকায়নে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এ উদ্যোগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় রেজাল্ট অটোমেশন ব্যবস্থার যুগে আরও এক ধাপ এগিয়ে গেল।
৩। উপাচার্য জাপান ও কোরিয়ায় সরকারি সফর শেষে সম্প্রতি দেশে ফিরেছেন। সফরকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা জোরদার ও সম্প্রসারণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক নাতসুও উয়েদা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
জাপান সফরকালে উপাচার্য বিভিন্ন উচ্চপর্যায়ের সভায় অংশগ্রহণ করেন। তিনি জাপানের এহিমে বিশ্ববিদ্যালয় ও কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনায় মিলিত হন।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।
৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হান খানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ ১২ নভেম্বর ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস এন্ড রেগুলেশনস-এর চ্যাপ্টার ১১ এর ধারা ৫(২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাকে বহিস্কার করেছেন।
৬। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ০৭ নভেম্বর ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য সভায় সভাপতিত্ব করেন।
৭। জর্ডানের মিডল ইস্ট ইউনিভার্সিটির সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর এবং ‘আত-তানাল আল-আরাবি’ (আরবি ভাষাভাষী ও অ-আরবি ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা দক্ষতা যাচাই পরীক্ষা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আবদেলরাউফ জুহদি হুসাইন মুস্তফা উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে আরবি ভাষা শিক্ষা কোর্সের উন্নয়ন নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ড. আবদেলরাউফ জুহদি হুসাইন মুস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ‘আত-তানাল আল-আরাবি’-এর মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ক্ষেত্র তৈরিতে সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। তিনি সহযোগিতার সম্ভাব্য যেসব ক্ষেত্র তুলে ধরেন, তা হলো—অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক আরবি ভাষা দক্ষতা সনদ প্রদান; শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক কোর্স ও প্রশিক্ষণ; অনুষদ উন্নয়ন ও পরীক্ষকদের প্রশিক্ষণ; আরবি পাঠ্যক্রম ও মূল্যায়ন কাঠামো প্রণয়ন; মক টেস্ট ও আনুষ্ঠানিক দক্ষতা যাচাই পরীক্ষার আয়োজন; এবং ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত ‘আত-তানাল’ পরীক্ষা কেন্দ্র স্থাপন।
৮। থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) প্রেসিডেন্ট অধ্যাপক পাই-চি লি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ।
সাক্ষাৎকালে উপাচার্য বলেন, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনার উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।
৯। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করে উপাচার্যের সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘ক্লিন ক্যাম্পাস ও গ্রীন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী-সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় পরিস্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় ব্যাপক গণ-সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়। এক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়। প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ নানাবিধ আবর্জনা যত্রতত্র না ফেলার জন্যও সকলের প্রতি আহ্বান জানানো হয়।
১০। ইতিহাস বিভাগের উদ্যোগে ‘মির্জা বানু এবং সিরাজুল ইসলাম এন্ডাউমেন্ট ফান্ড’ বৃত্তি প্রদান ও স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন। অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইমেরিটাস অধ্যাপক ড. আহমেদ কামাল।
১১। ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th Trans-Himalayan CommunicationAnd Social Development Conference” শীর্ষক ৪ দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উপাচার্য সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, লোক প্রশাসন বিভাগ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং চীনের ইলেকট্রনিক সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির লোক প্রশাসন বিভাগ, চীনের কংবা টিভি এবং নেপালের হিমালয় টেলিভিশন যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১২। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে “রাশিয়ার পররাষ্ট্রনীতি ও নতুন বিশ্বব্যবস্থা” শীর্ষক বিশেষ লেকচার অনুষ্ঠিত হয়। রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি (আরইউডিএন ইউনিভার্সিটি)-এর বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকাস্থ রুশ দূতাবাসের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
১৩। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (IQAC) উদ্যোগে ‘ Bangladesh NationalQualifications Framework (BNQF), Accreditation and Outcome Based Education(OBE) Curriculum ’ শীর্ষক এক কর্মশালা সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন।
১৪। তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে ÒResearch Paradigms and Emerging Trends in LIS: Navigating the Ethical Useof AI ” শীর্ষক গেস্ট লেকচার অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব-জি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন ম্যানেজমেন্টের অধ্যাপক এবং উইমেন ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক ড. নোশিন ফাতিমা ওয়ারেস গেস্ট লেকচার প্রদান করেন। বিভাগের অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীবৃন্দ গেস্ট লেকচারে উপস্থিত ছিলেন।
১৫। ক) ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
খ) পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে জাতীয় পরিসংখ্যান দিবস উদ্যাপিত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিকস অ্যান্ড ডাটা সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি ড. সৈয়দ শাহাদৎ হোসেন প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন।
গ) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিকস অ্যান্ড ডাটা সায়েন্স ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীসহ সাভারের “জিয়ন বুটিক রিসোর্টে” একটি পিকনিক আয়োজন করা হয়।
১৬। ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের “হেমন্ত আড্ডায় মিলনমেলা ও সম্মাননা” প্রদান অনুষ্ঠান সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য হলের বিশিষ্ট অ্যালামনাইদের সম্মাননা প্রদান করা হয়।
১৭। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৪ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ১১জন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান করা হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন।
১৮। ক) বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে বিশেষ লেকচার অনুষ্ঠিত হয়। রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি (আরইউডিএন ইউনিভার্সিটি)-এর বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকাস্থ রুশ দূতাবাসের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
খ) ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষ্যে আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে “বাঙালির সম্প্রদায়-বিরোধের পটভূমিতে নজরুল-পাঠ” শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
১৯। স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি বের করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) র্যালি উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।
২০। ‘১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ জাতীয় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর যৌথ আয়োজনে ৬-৭ নভেম্বর আইইউবি ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট দলে ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী মো. গাজী মুজিরু, নাফিসা তাবাসসুম এবং মোহাম্মদ ইবনে আলম।
২১। ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের উদ্যোগে ‘Assessment in Enhancement of Coastal Embankments Health in Response toStorm Surges Considering Climate Change in Koyra and Shyamnagar Upazilas’ শীর্ষক ৩দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) সাব প্রজেক্টের আওতায় এই কর্মশালা আয়োজন করা হয়েছে।
২২। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার, শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলা এবং আত্ম-কর্মসংস্থানকে উৎসাহিত করার লক্ষ্যে মার্কেটিং বিভাগের উদ্যোগে দু’দিনব্যাপী ‘সেলস কার্নিভাল’ অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্নিভালের উদ্বোধন করেন। দু’দিনব্যাপী সেলস কার্নিভালে দেশের ২১ টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ স্টলসমূহ ঘুরে দেখেন।
২৩। জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপাচার্য জগন্নাথ হলের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরস্বতীর স্থায়ী প্রতিমার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
২৪। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল কারাতে প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং ছাত্রীদের গ্রুপে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্রদের গ্রুপে হাজী মুহম্মদ মুহসীন হল এবং ছাত্রীদের গ্রুপে রোকেয়া হল রানার্স আপ হয়েছে। প্রতিযোগিতা শেষে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
২৫। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছাত্র গ্রুপের এককে স্যার এ এফ রহমান হল চ্যাম্পিয়ন এবং জগন্নাথ হল রানার্স আপ হয়েছে। ছাত্রী গ্রুপের এককে রোকেয়া হল চ্যাম্পিয়ন এবং কবি সুফিয়া কামাল হল রানার্স আপ হয়েছে।
ব্যাডমিন্টন দ্বৈত প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে জগন্নাথ হল চ্যাম্পিয়ন এবং স্যার এ এফ রহমান হল রানার্স আপ হয়েছে। ছাত্রী গ্রুপের দ্বৈতে কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন এবং শামসুন নাহার হল রানার্স আপ হয়েছে।
এছাড়া, আন্তঃহল টেবিল টেনিস প্রতিযোগিতায় ছাত্র গ্রুপের এককে জগন্নাথ হল চ্যাম্পিয়ন এবং সলিমুল্লাহ মুসলিম হল রানার্স আপ হয়েছে। ছাত্রী গ্রুপে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল রানার্স আপ হয়েছে।
টেবিল-টেনিস দ্বৈত প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে জগন্নাথ হল চ্যাম্পিয়ন এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল রানার্স আপ হয়েছে। ছাত্রী গ্রুপের দ্বৈতে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন এবং কবি সুফিয়া কামাল হল রানার্স আপ হয়েছে।
২৬। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ৫২-২৯ পয়েন্টে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আজ ১২ নভেম্বর শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেশিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
২৭। অণুজীব বিজ্ঞান বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য “BIOSAFETY AND BIOSECURITY” শীর্ষক দুই দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন বাংলাদেশ বায়োসেফটি এন্ড বায়োসিকিউরিটি সোসাইটির (BBBS) Dr. Asadulghaniএবং Partha Sarathi Gope .
২৮। ফলিত গণিত বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২৯। শক্তি ইনস্টিটিউটের উদ্যোগে “শিল্পের চাহিদায় উদ্ভাবন, জ্বালানি স্বনির্ভরতায় মেলবন্ধন” শীর্ষক অংশীজন সংলাপের আয়োজন করা হয়।
৩০। পরিসংখ্যান বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
৩১। জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের নবীন বরণ ও গ্র্যাজুয়েট ফ্যালিসিটেশন অনুষ্ঠিত হয়েছে। বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং গ্র্যাজুয়েটদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
৩২। বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল, ঢাকা বিশ্ববিদ্যালয় বার্তা, বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক অর্জনের বিশেষ তথ্য জনসংযোগ দফতরে প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে। শিক্ষা, গবেষণা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অসাধারণ সাফল্যের জন্য বিশেষ সম্মাননা/আন্তর্জাতিক অ্যাওয়ার্ডপ্রাপ্তদের ছবিসহ নিউজের সফ্ট কপি নিম্নোক্ত ই-মেইলে অথবা হোয়াটস্অ্যাপ নাম্বারে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
তথ্য পাঠানোর ই-মেইল: publicrelations@du.ac.bd
হোয়াটস্অ্যাপ নাম্বার: ০১৫৫২৩২২১৩৮
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সার্বিক হালনাগাদ তথ্য জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.du.ac.bd এবং ইউটিউব চ্যানেল www.youtube.com/@DhakaUniversityDU নিয়মিতভাবে ভিজিট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
৩৩। শামসুন নাহার হল অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে হলের আবাসিক শিক্ষার্থী, প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
৩৪। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদ্যাপন উপলক্ষ্যে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে। খ) হলের সকল ফিল্টারগুলোর কার্টিজ ও ট.ঠ ষরমযঃ পরিবর্তন করা হয়েছে। গ) সীট বরাদ্দের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত মশার ওষুধ প্রদান ও হলের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
৩৫। অমর একুশে হল প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে হল মসজিদে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়।
৩৬। “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষ্যে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং হলের ছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।
৩৭। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের ২জন শিক্ষার্থীকে Md. Munirul Islam and Shamsunnahar Begum Trust Fund থেকে ২৫,০০০/- টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
৩৮। অর্থনীতি বিভাগের ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এমএসএস পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ/নম্বর অর্জন করায় ৩জন শিক্ষার্থীকে “ড. জালাল আলমগীর স্মৃতি স্বর্ণপদক” প্রদান করা হবে।
৩৯। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, অর্থনীতি বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মধ্যে ২০২০ ও ২০২১ সালে স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ২জন শিক্ষার্থীকে “হোসেন জামাল মেমোরিয়াল স্বর্ণপদক” প্রদান করা হবে।
৪০। তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ২০২১ সালের বিএস (সম্মান) পরীক্ষায় এবং এমএস পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ২জন শিক্ষার্থীকে “আইআইটি একাডেমিক এক্সিলেন্স গোল্ড মেডেল এ্যাওয়ার্ড” প্রদান করা হবে।
৪১। তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ২০২২ সালের বিএস (সম্মান) পরীক্ষায় এবং এমএস পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ২জন শিক্ষার্থীকে “আইআইটি একাডেমিক এক্সিলেন্স গোল্ড মেডেল এ্যাওয়ার্ড” প্রদান করা হবে।
৪২। পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের ২০১৯ ও ২০২০ সালের বিএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ২জন শিক্ষার্থীকে “ড. খুরশীদ জাহান স্বর্ণপদক” প্রদান করা হবে।
৪৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ ১ম বর্ষে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল ১৮৭জন শিক্ষার্থীকে ‘আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা ট্রাস্ট’ বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেক শিক্ষার্থীকে ১ বছরের জন্য মাসিক ৪হাজার টাকা করে বৃত্তি দেয়া হবে। বৃত্তির আবেদন ফর্ম ১৫ নভেম্বর ২০২৬ তারিখে থেকে রেজিস্ট্রার অফিসের কক্ষ নং ২০৭ (খ) বৃত্তি শাখা অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.du.ac.bd থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আগামী ০৯ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রার অফিস শিক্ষা-৫ শাখায় (কক্ষ নং ২০৭/খ) জমা দিতে হবে।
৪৪। কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে তিনি পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।
কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে ৯০জন শিক্ষার্থীর ২৪৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে ৭জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- লোপামুদ্রা সরকার, মোছা. মৌমিতা রহমান অহনা, সামিয়া আক্তার যুথী, ফাহমিদা আক্তার, ইউসুফ হায়দার আরিব, নিহা তাবাচ্ছুম অরনি এবং মাহমুদা আক্তার মৌশি।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়