ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ মে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। উপাচার্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মতবিনিময়কালে শিক্ষার্থীরা আবাসন সংকট, কেন্দ্রীয় লাইব্রেরি ও হলের রিডিং রুমে আসনসংকট, সরকারি চাকরিতে অনিয়ম, গবেষণায় সীমাবদ্ধতা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, ভাষাশিক্ষা, স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যাল শিল্প, দুর্যোগ ব্যবস্থাপনা, সংস্কৃতি ও সৃজনশীল শিল্পের বিকাশসহ নানা বিষয়ে প্রশ্ন করেন। এসব প্রশ্নের খোলামেলা উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে, সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ট্রান্সফর্মিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্সি’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকার ঘোষিত ছুটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতোপূর্বে ঘোষিত ২৪-৩০ মে ছুটির সঙ্গে আগামী ৩১ মে ০১ দিন ছুটি বর্ধিত করা হয়েছে।
৩। সেন্টার ফর চায়না স্টাডিজ এবং চীনের সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর যৌথ উদ্যোগে ‘গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ’ শীর্ষক দিনব্যাপী চীন-বাংলাদেশ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অধিবেশনে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি এবং উপাচার্য, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ও চীনের সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রেসিডেন্ট বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
৪। গবেষণা, বিজ্ঞান শিক্ষা এবং ডিজিটাল একাডেমিক রিসোর্স ব্যবহারে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারক প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক-এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন| এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের ই-জার্নাল, ই-বুক, গবেষণা ডাটাবেজ, সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং অন্যান্য ডিজিটাল একাডেমিক রিসোর্স ব্যবহারের সুযোগ পাবেন| একই সঙ্গে গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে|
৫। ইতিহাস বিভাগ এবং বাংলাদেশ ইতিহাস সমিতির যৌথ উদ্যোগে ‘Making and Unmaking: A Study of Amendments to the Bangladesh Constitutions’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
৬। পদার্থ বিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ এবং রসায়ন বিভাগের বিভিন্ন সেশনের ২২জন শিক্ষার্থীকে ‘ড. মালিহা খাতুন-মুহাম্মদ নুরুল হুদা ট্রাস্ট ফান্ড’ বৃত্তি প্রদান করা হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
৭। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে Industry-Academia Collaboration for Effective Curriculum শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন।
৮। ন্যানোপ্রযুক্তি সেন্টারের উদ্যোগে ‘Advances in Functional Nanomaterials’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে| প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে এই সেমিনার উদ্বোধন করেন।
৯। কলা অনুষদের উদ্যোগে ‘Faculty Colloquium : Recognizing Faculty Excellence’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
১০। ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক নীতি সেমিনার সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে| ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, কোইকা এবং কেপিসি কনসোর্টিয়াম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
কোষাধ্যক্ষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথি এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, কোইকার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ও বিশ্ব ব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন| ইনোভেশন ক্রিয়েটিভিটি এন্ড এন্টারপ্রিনিউরশীপ সেন্টারের নির্বাহী পরিচালক এবং কেপিসি কনসোর্টিয়ামের প্রকল্প ব্যবস্থাপক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
১১। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘ইয়ং স্কলার’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দিনব্যাপী সেমিনারে ১৪টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। নির্বাচিত প্রবন্ধকারদের অনুষ্ঠানে সনদপত্র প্রদান করা হয়।
১২। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলা বিভাগের চেয়ারম্যান ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় চারুকলা অনুষদের ডিন, সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অনুষ্ঠান সঞ্চালন করেন।
আলোচনা পর্ব শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের যৌথ উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
১৩। আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় (ছাত্রী) ঢাকা বিশ্ববিদ্যালয় ৫৯ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা ছাত্র ও ছাত্রী উভয় গ্রুপেই অংশগ্রহণ করে এবং ১৫টি স্বর্ণপদক লাভ করে।
১৪। আন্তঃহল জুডো প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে সূর্যসেন হল এবং ছাত্রীদের গ্রুপে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্রদের গ্রুপে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং ছাত্রীদের গ্রুপে শামসুন নাহার হল রানার্স আপ হয়েছে।
১৫। আন্তঃহল কারাতে প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং ছাত্রীদের গ্রুপে রোকেয়া হল চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্রদের গ্রুপে হাজী মুহম্মদ মুহসীন হল এবং ছাত্রীদের গ্রুপে শেখ ফজিলাতুননেছা মুজিব হল রানার্স আপ হয়েছে।
১৬। প্রিন্টমেকিং বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১৭। ক) বাংলাদেশ-কুয়েত ˆমত্রী হলের সিট বরাদ্দের কার্যক্রম চলমান রয়েছে| খ) হলের পানির রিজার্ভ ট্যাংক বিশেষজ্ঞ টিম দ্বারা পরিষ্কার করা হয়েছে, হলে স্থাপিত পানির ফিল্টারসমূহের যন্ত্রপাতিসমূহ পরিবর্তন ও সার্ভিসিং করা হয়েছে এবং ছাত্রীদের আবাসিক ভবনসমূহের ছাদের পানির ট্যাংকগুলো পরিষ্কার করা হয়েছে| গ) হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত মশার ওষুধ প্রদান ও হলের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
১৮। ক) কবি সুফিয়া কামাল হলে ৫ম সুফিয়া কামাল স্মারক বিতর্ক উৎসব উদ&যাপিত হয়| খ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে একটি সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়| অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ‘আত্মপরিচয়’: রাজনীতি চিন্তার নিরিখে বিষয়য়ে আলোচনা করা হয়| গ) হলের শিক্ষার্থী ভবনের বিভিন্ন ফ্লোরে মোট ৭টি নতুন সুপেয় পনির ফিল্টার স্থাপন করা হয়েছে| ঘ) হলের শিক্ষার্থী ভবনে সংশ্লিষ্ট ফ্লোরের শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঙ) হলের বাগানের সৌন্দর্য বর্ধনের কাজ অব্যাহত রয়েছে।
১৯। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ১০ জন শিক্ষার্থীকে আবদুস সালাম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে| প্রত্যেককে মাসিক ১,৫০০/= টাকা হারে এক বছরের জন্য এই বৃত্তি প্রদান করা হবে।
২০। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবরার বিন কবিরকে এ. এম. মোফাজ্জল ইসলাম ও আম্বিয়া খাতুন ট্রাস্ট বৃত্তি প্রদান করা হবে। মাসিক ১,৫০০/= টাকা হারে এক বছরের জন্য এই বৃত্তি প্রদান করা হবে।
২১। পদার্থবিজ্ঞান বিভাগের বি.এস. (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ০১ (এক) অথবা ০২ (দুই) জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের লক্ষ্যে ১০ লক্ষ টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে Dr. Mazid Scholarship Trust Fund প্রতিষ্ঠার প্রস্তাব উপাচার্য কর্তৃক অনুমোদিত হয়েছে। অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি/সহায়তা করতে নিম্নলিখিত ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবেন :
DU Trust Fund, Account No: 4405733001611, Sonali Bank PLC
Dhaka University Campus Corporate Branch, Dhaka-1000, Bangladesh
Branch Code: 44057, Routing Number: 200271750, Swift Code: BSONBDDH
E-mail: ducorp@sonalibank.com.bd
Sb-44057add@gmail.com
২২। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বি.এস. (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ০১ (এক) অথবা ০২ (দুই) জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের লক্ষ্যে ১০ লক্ষ টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে Rosie Anwara Mazid Trust Award Trust Fund প্রতিষ্ঠার প্রস্তাব উপাচার্য কর্তৃক অনুমোদিত হয়েছে। অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি/সহায়তা করতে নিম্নলিখিত ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবেন :
DU Trust Fund, Account No: 4405733001611, Sonali Bank PLC
Dhaka University Campus Corporate Branch, Dhaka-1000, Bangladesh
Branch Code: 44057, Routing Number: 200271750, Swift Code: BSONBDDH
E-mail: ducorp@sonalibank.com.bd
Sb-44057add@gmail.com
২৩। জর্ডানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় “আন্তর্জাতিক ইংরেজি ভাষা অলিম্পিয়া (ইএলও ইউনি) ২০২৬”- শীর্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। ১৭-১৯ ডিসে¤^র ২০২৬ জর্ডানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে| প্রতিযোগিতায় মূল বিষয়বস্তু হলো: কৃত্রিম বুদ্ধিমত্তা| দলগতভাবে ০৫ জনের দলের সঙ্গে ০১ জন অতিরিক্ত ট্রেইনার অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ১৭ অক্টোবর ২০২৬| সর্বোচ্চ ০৩ টি দল এতে অংশ নিতে পারবে। নির্ধারিত চাঁদা ছাড়াও দলগুলোকে ইএলও ব্যবস্থাপনায় ভ্রমণ ও আবাসনের খরচ বহন করতে হবে।
২৪। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক সেট DLR, এক সেট ALR, এক সেট BLT এবং ২৩টি রেফারেন্স বই আইন বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য আইন অনুষদের ডিনের নিকট হস্তান্তর করেন| এ সময় আইন বিভাগের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়